লক্ষ্মীপুরে পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের

0
2130

এস এম আওলাদ হোসেন‍ঃ লক্ষ্মীপুরে পুকুর থেকে আসমা আক্তার নামের ১৪ বছরের এক কিশোরী মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের অভিযোগ ধর্ষণের পর তাকে হত্যা করে পুকুরে লাশ ফেলে দেয়া হয়েছে । আসমা বেঁচে আছে ভেবে শনিবার(০৯ জুন) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আসমাকে মৃত ঘোষণা করেন। একই সাথে নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান কর্তব্যরত চিকিৎসক।

Advertisement

বিবস্ত্র অবস্থায় আসমার মরদেহ উদ্ধার করার কারণে তাকে ধর্ষনের পর হত্যা করা হয়েছে বলে ধারনা নিহতের স্বজনদের। তবে কে বা কারা এ ঘটনার সাথে জড়িত এ বিষয়ে নিশ্চিত কিছু বলতে পারেনি স্বজনরা। নিহতের পরিবার সুত্র জানায়, স্থানীয় শাকচর গ্রামের বাসিন্দা ফয়েজ আহমদের মেয়ে আসমাকে বাড়ীতে রেখে তার মা বাবার কর্মস্থলে (ফেনী) যান। এ সময় আসমাকে দেখভালের জন্য তার নানু হালিমা বেগমের দায়িত্ব দিয়ে যান মা। শনিবার সন্ধ্যার পর আসমাকে নিজ বাড়ীতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন নানু সহ অন্যান্য স্বজনরা। রাত ৮ টার দিকে বাড়ীর পাশের পুকুরে বিবস্ত্র অবস্থায় তার দেহ ভাসতে দেখে দুই ভাই। পরে তাদের চিৎকারে স্থানীয়রা এসে আসমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহতের মামা মো. হানিফ ও নানু হালিমা বলেন, বিবস্ত্র অবস্থায় পুকুর থেকে আসমার মরদেহ উদ্ধার করা হয়। তাকে ধর্ষণ শেষে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জয়নাল আবদীন বলেন, আসমাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্ত শেষে ধর্ষণ হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যাবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here