লক্ষ্মীপুর জেলা শহরের চকবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুজ্জামান। এ সময় কয়েকটি মুদি দোকান থেকে বেশ কিছু অনুমোদনহীন ঘি জব্দ করা হয়। এ সব ঘি পরীক্ষার জন্য বিএসটিআইয়ের পরীক্ষাগারে পাঠানো হয়েছে। এ সময় মাছ বাজারসহ আশপাশের দোকানগুলো বন্ধ করে পালিয়ে যায় ব্যবসায়ীরা। একই সঙ্গে শহরের উত্তর তেমুহনী থেকে দক্ষিণ তেমুহনী পর্যন্ত প্রায় শতাধিক দোকান-পাট বন্ধ করে দেয় ব্যবসায়ীরা। উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারে অনুমোদনহীন ঘি ও মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী বিক্রির অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বেশ কিছু অনুমোদনহীন ঘি জব্দ করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তাৎক্ষণিক উপস্থিত হন বণিক সমিতির সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান জানান, অভিযান চলাকালে হঠাৎ ব্যবসায়ীরা দোকান বন্ধ করে ফেলে। তবে কার ইন্দনে দোকানগুলো বন্ধ করা হয়েছে তা ক্ষতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে।
