রৌমারীতে যুবদলের র‌্যালি থেকে ৪জন আটক

0
511

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালি থেকে সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪জনকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, নাশকতার উদ্দেশ্যে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা রাস্তায় নামলে তাদের আটক করা হয়েছে।

Advertisement

আটককৃতরা হলেন, রৌমারী বিএনপি’র সিনিয়র সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, যুবদল সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু, বন্দবেড় ইউনিয়ন যুবদলের সভাপতি নাহিদুল হক নাহিদ ও ছাত্রদল নেতা আহসান হাবিব কাজল। বিএনপি’র সভাপতি আজিজুর রহমান জানান, বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপনের উদ্দেশ্যে দলীয় কার্যালয়ে আলোচনা সভা শেষে র‌্যালি করার সময় পুলিশ তাদের আটক করে। এখানে কোনো নাশকতা বা নাশকতার উদ্দেশ্য ছিল না।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here