রৌমারীতে চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ২

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 7859

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (7859, 'post_views_count', '0')

0

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে মঙ্গলবার (৩ অক্টোবর) রাতে আটক করেছে রৌমারী থানা পুলিশ। তাঁদের কাছ থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।
মোটরসাইকেল চোরের তথ্য অনুযায়ী গাইবান্ধা জেলার জামালপুর ইউনিয়ন পরিষদ এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের প্রধান সাদুল্লাপুর উপজেলার ছোট দাউদপুর গ্রামের ইন্তাজ আলী পুত্র রমজান আলী (৪০) ও তাঁর সহযোগী একই উপজেলার পাতিকুড়া দাড়িয়া গ্রামের মৃত আছর উদ্দিনের পুত্র আবু জাফর (৪৫) কে আটক করা হয়। সূত্রে জানা গেছে, তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে জামালপুর ইউনিয়ন পরিষদ মোড় থেকে দুজনকে আটক করা হয়েছে।
রৌমারী থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, চোরাই মোটরসাইকেলের মালিক শরিফুল ইসলাম। গত মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ১০টার সময় রৌমারী ইসলামী ব্যাংক লিমিটেড রৌমারী শাখার সামনে থেকে বাজাজ সিটি ১০০ সিসি মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। চুরি হওয়া মোটরসাইকেল সংক্রান্তে রৌমারী থানায় মামলা করা হয়। যাহার মামলা নং- ২১ (২৮ সেপ্টেম্বর) ধারা-৩৭৯ দঃবিঃ রুজু করা হয়।
রৌমারী থানার উপ-পরিদর্শক (এস আই) ফারুক হোসেন শাহ্ নেতৃত্বে এ এস আই জামাল জানান, জামালপুর ইউনিয়ন পরিষদের সামনে মোড় থেকে তার গাড়ি চিনতে পেরে আমরা পিছু নেই। ইউনিয়ন পরিষদ এলাকায় আরোহীকে পথরোধ করে। ওই সময় দুস্কৃতিকারী গাড়ি রেখে পালানোর চেষ্ঠা করলে তাকে আটক করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে গাড়ি ও চোরকে উদ্ধার করে রৌমারী থানায় নিয়ে আসা হয়।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধার জামালপুর ইউনিয়ন পরিষদ এলাকায় এস আই ফারুক হোসেন ও এ এস আই জামালসহ চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করে। পরে মোটরসাইকেল চোর চক্রের ২ জন কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here