রোহিঙ্গাদের মানবিক সহযোগিতা দিচ্ছে বাংলাদেশ

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 1630

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (1630, 'post_views_count', '0')

0

মিয়ানমারে নিপীড়ন সহ্য করতে না পেরে রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকার চেষ্টা করছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমাদের বিজিবি ও কোস্টগার্ড তাদের প্রচেষ্টাকে নিবৃত্ত করছে। আমাদের বিশাল একটা বর্ডার লাইন আছে, যেখানে এখনো কয়েকটি জায়গায় বিজিবির চৌকি নেই। কাজেই কিছু রোহিঙ্গা সেখান দিয়ে বাংলাদেশে ঢুকেছে।
তিনি বলেন, বাংলাদেশ আসা এসব রোহিঙ্গাদের আমরা চিকিৎসা দিয়ে মানবিক সহযোগিতা দিয়েছি।
শনিবার বেলা সাড়ে ১১টায় নওগাঁ শহরের নওজোয়ান মাঠে নওগাঁ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রি’র উদ্যোগে বাজার ও ব্যবসা নিরাপত্তায় সিসি ক্যামেরা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর অমানবিক অত্যাচার হচ্ছে। সে জন্য তারা নিপীড়ন সহ্য করতে না পেরে বাংলাদেশে ঢুকার প্রচেষ্টা চালাচ্ছে।
তিনি বলেন, যেসব রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে তাদেরকে আমরা চিকিৎসা দিয়ে মানবিক সহযোগিতা দিয়েছি। এছাড়া বিজিবি এবং মিয়ানমার বর্ডার গার্ডের সঙ্গে আলাপ আলোচনা করে যেকোনো সময় তাদেরকে তাদের দেশে ফিরিয়ে দেয়ার প্রতিশ্রুতি আছে।
আসাদুজ্জামান খান কামাল বলেন, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছেন যে, সবাই যেন (আন্তর্জাতিক সম্প্রদায়) প্রচেষ্টা নেয় এবং এ ধরনের নিপীড়ন না হয়।
তিনি বলেন, ইতোমধ্যে হাফ মিলিয়ন রোহিঙ্গা আমাদের দেশে রয়ে গেছে। কাজেই আগেরগুলো নিয়ে আমরা হিমশিম খাচ্ছি। আরও যদি আসে তাহলে দেশে একটা অপ্রীতিকর অবস্থা সৃষ্টি হবে।
এসময় জাতীয় সংসদের হুইপ অ্যাড. শহীদুজ্জামান সরকার এমপি, ইসরাফিল আলম এমপি, ছলিম উদ্দিন তরফার সেলিম এমপি, সাবেক এমপি শাহিন মনোয়ারা হক, ডিআইজি খোরশেদ আলম, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার মোজাম্মেল হক বিপিএম, পিপিএম, চেম্বারের পরিচালক মোস্তাফিজুর রহমানসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ, চেম্বারের বিভিন্ন সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নওগাঁ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির পক্ষ থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রায় ৫২টি সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এগুলো জেলা পুলিশের পক্ষ থেকে মনিটর করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেম্বার সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here