রোযা কাফফারা

0
305

হযরত ইবনে উমার (রা:) থেকে বর্ণিত তিনি বলেন, নবী পাক (সা:) ইরশাদ করেছেন: যে ব্যক্তি এক মাসের রোযা অবশিষ্ট রেখে মারা যায় তার পক্ষ থেকে  প্রতি দিনের রোযার জন্য একজন করে মিসকীনকে যেন আহার করানো হয়। মৃতের পক্ষ থেকে জীবিতরা রোযা রাখতে পারবে কিনা এই বিষয়ে আলেমগণের মধ্যে মতভেদ রয়েছে। একদল আলেম বলেন, মৃত ব্যক্তির পক্ষ থেকে রোযা রাখা যায়। আহমাদ ও ইছহাকের এই অভমত। তারা বলেন, মৃত ব্যক্তির উপর যদি মানতের রোযা বাকি থাকে তবে তার পক্ষ থেকে সেই রোযা  রাখা যাবে। আর যদি তার দায়িত্বে রমযান মাসের রোযা বাকি থাকে তবে তার পক্ষ থেকে মিসকীনদের আহার করাতে হবে। ইমাম আবূ হানীফা, মালেক, সুফিয়ান, ও শাফিঈ বলেন, একজন আরেকজনের পক্ষ থেকে রোযা রাখতে রাখতে পারবেনা।

Advertisement

(তিরমিযী শরীফ-হাদীস নং ৬৬৭)

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here