রূপসায় কলেজ শিক্ষার্থী আত্মহত্যা

0
948

রূপসা প্রতিনিধি : খুলনার রূপসা উপজেলার আইচগাতী এলাকায় নূসরাত জাহান দোলা (১৭)  নামে এক কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছে।  আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টায় পুলিশ তার লাশ উদ্ধার করেছে। রূপসা উপজেলার আইচগাতি পুলিশ ক্যাম্পের পার্শ্ববর্তী নুসরাতের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নুসরাত জাহান দোলা খুলনার পাইওনিয়ার মহিলা কলেজে এইসএসসি প্রথম বর্ষের ছাত্রী এবং পুটিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আনন্দনগর গ্রামের আব্দুস সাত্তারেরর কন্যা। পুলিশ জানায়, উপজেলার আনন্দনগর গ্রামের বাসিন্দা শিক্ষক আব্দুস সাত্তার মেয়ের কলেজে যাতায়াতের সুবিধার জন্য পরিবার নিয়ে আইচগাতি পুলিশ ক্যাম্পের সন্নিকটে ভাড়া বাসায় থাকতেন।

Advertisement

২৭ সেপ্টেম্বর রাতে পরিবারের সবার মত তার মেয়ে নূসরাত জাহান দোলা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু সকালে পরিবারের লোকজন দোলার কোন সাড়া শব্দ পাচ্ছিলনা। এক পর্যায়ে তাকে ঘরের জানালা দিয়ে সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার লাশ উদ্ধার করে। এ ব্যাপারে নিহতের চাচা বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে।

তবে প্রেম গঠিত কারণে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে স্থানীয় একটি দাবি করলেও প্রকৃত ঘটনা জানা যায়নি। এ ব্যাপারে রূপসা থানা অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলেই প্রকৃত তথ্য জানা যাবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here