রূপসায় ইসলামী রিলিফ বাংলাদেশের উদ্যোগে দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

0
645

রেজাউল ইসলাম তুরান,রুপসা প্রতিনিধিঃ-খুলনায় রুপসায় ইসলামী রিলিফ বাংলাদেশের উদ্যোগে মাহে রমজান উপলক্ষে এতিম, অসহায় ও দুস্থ ৪৯৯ পরিবারের মাঝে ইফতারসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠান বৃহস্পতিবার (১৭ মে) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা।

Advertisement

বিশেষ অতিথির বক্তৃতা করেন কৃষি কর্মকর্তা মো. ফরিদুজ্জামান, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক সরদার আবুল কাসেম ডাবলু, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবু বকর মোল্লা, আ’লীগ নেতা মোরশেদুল আলম বাবু। বক্তৃতা করেন রূপসা প্রেসকাবের সাধারন সম্পাদক তরিকুল ইসলাম ডালিম, ইসলামী রিলিফ বাংলাদেশের প্রোগ্রাম অফিসার নাসরিন আক্তার, ফিল্ড অফিসার ইউসুফ আলী প্রমূখ। অনুষ্ঠানে প্রতি পরিবারকে ২০ কেজি চাল, ২ কেজি ডাল, ৩ কেজি ছোলা, ২ কেজি সয়াবিন তেল ও ৩ কেজি চিনি বিতরন করা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here