রূপগঞ্জে করোনা নতুন আক্রান্ত ৬০ জন মোট আক্রান্ত ৪৫৩ জন

0
572

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ প্রাণঘাতী করোনা ভাইরাসে একদিনে নতুন করে আরো শনাক্ত হয়েছে ৬০জন। উপজেলা মৃতের সংখ্যা ৫ জন,বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রয়েছে ১৩ জন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে এনিয়ে পুরো উপজেলা করোনায় আক্রান্তের সংখ্যা দাড়াল ৪৫৩ জনে। সোমবার দুপুরে এ তথ্য জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাঈদ আল মামুন। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাঈদ আল মামুন জানান, সোমবার বিকেলে আসা রিপোর্টে গত ৩০ মে গাজী কোভিক-১৯ পিসিআর ল্যাবে ১৬৪ জনের পাঠানো নমুনার মধ্যে ৬০ জনের করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এ নিয়ে রূপগঞ্জ উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়াল ৪৫৩ জনে। উপজেলায় করোনায় মৃতের সংখ্যা ৫ জন। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ২৩ জন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রয়েছে ১৩ জন। 

Advertisement

তিনি আরো জানান, নতুন আক্রান্ত ৬০ জনকে তাদের আক্রান্তের বিষয়টি জানিয়ে আইসোলেশনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। আক্রান্তদের মধ্যে কেউ যদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে থাকতে চায় তাদের থাকার ব্যবস্থা করা হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here