রাসুলুল্লাহ সাঃ কেন তিন বার সালাম দিতেন ও পা ধৌত করার সম্পর্কে কি বলেছেন

0
239

৯৫। হাদীস: হযরত আনাস (রাঃ) বলেন, হুযুর (সঃ)-এর অভ্যাস ছিল, যখন তিনি কোন কথা বলতেন তখন তিন তিন ধার করে বলতেন, যাতে শ্রবণকারী তা বুঝতে পারে। আর যখন কোন কওমের কাছে আসতেন তখন তাদেরকে তিন তিন বার করে সালাম বলতেন (যদি প্রথম বারে উত্তর না দেয়া হত তখন এরূপ করতেন। অন্যথায় একবারই বলতেন)। ৯৬। হাদীস। হযরত ইবনে আমর (রাঃ) বলেন, কোন এক সফরে হুযুর (সঃ) আমাদের থেকে পেছনে রয়ে গেলেন। ইতিমধ্যে আসরের নামাযের ওয়াক্ত হলে আমরা নামায আদায়ের জন্য অযু করতে লাগলাম। তাড়াহুড়া করার কারণে আমাদের পাগুলো হালকাভাবে গৌত করছিলাম। এ সময় হুযুর (সঃ) পেছনে থেকে দু’বার অথবা তিন বার উচ্চ স্বরে বললেন, খবরদার। পায়ের গোড়ালিগুলোর জন্য দোযখের আগুনের শান্তি নেমে না আসুক (পা ভালভাবে ধৌত করার জন্য সাবধান করা হয়েছে, যাতে কোন অংশ শুকনা না থাকে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here