ফ্লায়িং দুবাই বোয়িং ৭৩৮-এর বিমানটি দুবাই থেকে রাশিয়া যাওয়ার পথে অবতরণের সময় রানওয়ে থেকে ছিঁটকে পড়ে। এ সময় বিমানটিতে আগুন ধরে যায়। এ সময় বিমানের পাইলট ও কেবিন ক্রুসহ সব আরোহীই নিহত হন। তীব্র বাতাসের কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রায় ১০০ জন উদ্ধারকর্মী আগুন নেভানোর চেষ্টা করছেন। –
