রামগতির প্রাইভেট স্কুল সমূহের কমিটি গঠন সভাপতি জমির আলী সম্পাদক আবদুল করিম

0
862

রেজাউল করিম সুমন: প্রাইভেট স্কুল এসোসিয়েশন (ওয়ামি) এর রামগতির কমিটি গঠন করা হয়েছে। আইডিয়াল প্রি ক্যাডেট একাডেমির প্রধান জনাব জমির আলী সভাপতি এবং হাজিগন্জ মডেল একাডেমির প্রধান শিক্ষক মো: আবদুল করিম কে সাধারণ সম্পাদক করা হয়। গত ২২ জুন সকাল ১০ ঘটিকার সময় কচিকন্ঠ কিন্ডার গার্টেনে জনাব মু জমির আলীর সভাপতিত্বে এবং সেফটি কিন্ডার গার্টেনের প্রধান জনাব আবদুল করিমের সঞ্চালনায় রামগতির সকল কিন্ডার গার্টেনের প্রধান গণের উপস্থিতিতে কমিটি করা হয় ।

Advertisement

কমিটির অন্য সদস্যরা হলেন রামগতি মডেল স্কুলের প্রধান শিক্ষক জনাবা শাহানাজ বেগম(সহ-সভাপতি),গোবাল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জনাব বসির আহমদ(সহ-সভাপতি), পশ্চিম চর হাসান হোসেন মমতাজ মডেল একাডেমির জনাব জাবেদ মাহমুদ আরমান( সহ- সাধারন সম্পাদক),আল মারূপ বিদ্যা নিকেতনেরর জনাব এম এ জলিল(অর্থ সম্পাদক),ডিজিটাল মডেল একাডেমির জনাব তুহিন হোসেন(দপ্তর সম্পাদক),সেপটি কিন্ডার গার্টেনের জনাব মো: আবদুল করিম(প্রচার ও প্রকাশনা), কচিকন্ঠ কিন্ডার গার্টনের জনাবা রেহানা আক্তার (মহিলা বিষয়ক সম্পাদক),আইডিয়াল কিন্ডার গার্টেনের জনাবা জান্নাতুল নাঈম সুইটি(ধর্ম ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক), চৌধুরী বাজার আইডিয়াল স্কুলের মো: নিজাম উদ্দিন(সদস্য),মাদারল্যান্ড একাডেমির জনাব মো: জোবায়ের হাসান(সদস্য), চর হাসান হোসেন জয়নব কিন্ডার গার্টেনের জনাব মো: হাবিব উল্লাহ( সদস্য)। সভা শেষে কিন্ডার গার্টেন সমূহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। নতুন সভাপতি সবাইকে আগামি দিনে সুন্দরভাবে কাজ করে প্রতিষ্ঠান উন্নয়নের আহ্বান জানিয়ে সভা শেষ করেন। জেলা কমিটির সভাপতি জনাব খোরশেদ আলম চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক জনাব হোসাইন আহমদ ভূইয়া, সেক্রেটারী জনাব হাবিবুর রহমান সবুজ এবং সহ সেক্রেটারী জনাব রেজাউল করিম সুমন সহ কমিটির সকল সদস্য রামগতির নতুন কমিটির সদস্যদেরকে অভিনন্দন জানান।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here