রাজাপুর প্রতিপক্ষের হামলায় মুক্তিযোদ্ধাসহ আহত ৩

0
1018

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে প্রতিপক্ষের হামলায় হাবিবুর রহমান নামের এক মুক্তিযোদ্ধাসহ একই পরিবারের ৩ জন আহত হয়েছে।মঙ্গলবার সকালে উপজেলার ফুলহার গ্রামে একটি বিরোধীয় গাছ কাটা নিয়ে এ হামলার ঘটনা ঘটে।আহতদের মধ্যে মোঃ হাবিবুর রহমান(৭০)কে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Advertisement

আহত অপর ২ দুইজন রহিমা বেগম ও মূসা প্রাথমিক চিকৎসা নিয়েছেন।জানাগেছে,বিরোধী পক্ষ মোঃ শহিদ ও হানিফ হাওলাদার একটি গাছ কাটতে গেলে মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান তাতে বাধাঁ দিতে গেলে তার উপরে চড়াও হয়।তখন পরিবারের অন্য দুইজন ঘটনা স্থলে এলে প্রতিপক্ষরা তাদের উপরেও হামলা চালায়।এ হামলায় একই পরিবারের ৩ জন আহত হয়।আহত অপর ২ জন রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন ।এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে বলে থানা পুলিশ জানায়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here