রাজশাহীর বাঘায় বিখ্যাত মাদক ব্যবসায়ী রুবেলসহ গ্রেফতার-২

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 25099

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (25099, 'post_views_count', '0')

0

মোঃ আখতার রহমান:
রাজশাহীর বাঘা উপজেলার আলোচিত ও বিখ্যাত মাদক ব্যবসায়ী রুবেল মোল্লা (৪০) কে ফেনসিডিল ও ইয়াবাসহ গ্রেফতার করেছে বাঘা থানার চৌকস পুলিশের একটি দল। এ সময় তার কাছ থেকে ২’শ পিচ ইয়াবা ও ১’শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হেলালপুর গ্রামের নজরুল মোল্লার ছেলে ও রাজশাহীর মাদক স¤্রাট কালাম মোল্লার ভাতিজা। গতকাল রোববার (২২/০৭/২০১৮) তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Advertisement

ঘটনার বিবরনে জানা যায় শনিবার (২১/০৭/২০১৮) রাত পৌনে ৮টায় উপজেলার মহদিপুর গ্রামের সবজিপাড়ার আওয়ালের মোড় নামে পরিচিত এলাকা থেকে রুবেল মোল্লাকে গ্রেফতার করা হয়। মামালার বাদী এস.আই সাইফুল ইসলাম জানান, তার বিরুদ্ধে মাদক ও মারামারির অভিযোগে এর আগের পৃথক দু’টি মামলা রয়েছে। এ.এস.আই মানিক জানান, একইদিন রাতে চেক জালিয়াতি ও প্রতারনা মামলায় সাজা প্রাপ্ত আসামী সাগর আলী নামের আরো ১জনকে গ্রেফতার করা হয়েছে। সে একই উপজেলার হামিদকুড়া গ্রামের সোফাত আলীর ছেলে। ২০১৬ সালে বেসরকারি এনজিও ব্রাক এর দায়েরকৃত মামলায় সাজা হয়েছিল সাগর আলীর।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হাসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here