রাজশাহীর বাঘায় ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

0
583

রাজশাহী প্রতিনিধী: রাজশাহীর বাঘায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গৃহবধুকে ধর্ষণ মামলার আসামী বাদশা আলমকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার(৮-অক্টবর) রাতে বাগাতিপাড়া উপজেলার জামনগল ইউনিয়নের ঘোষপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
অভিযোগে জানা গেছে, উপজেলার মনিগ্রাম এলাকায় এক গৃহবধুর স্বামী দ্বিতীয় বিয়ে করে ওই স্ত্রীর সাথে অন্যত্র বসবাস করার কারণে তার প্রথম স্ত্রীকে ঠিকভাবে দেখভাল করতেন না। আর এ সুযোগকে কাজে লাগিয়ে ওই গৃহবধুর সাথে পরকিয়া প্রেমে লিপ্ত হন পাশ্ববর্তী তুলশিপুর গ্রামের ইদ্রিশ আলীর ছেলে মুদি দোকানদার বাদশা আলম।

Advertisement

অত:পর ঐ নারীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সাথে শারিরিক সম্পর্ক গড়ে তুলেন। এ ভাবে সম্পর্ক চলার এক পর্যায় ওই নারী অন্ত:সত্বা হয়ে পড়েন।
এদিকে অন্ত:সত্বা হওয়ার পর থেকে প্রেমিক বাদশা আলমকে বিয়ের জন্য চাপ দিতে থাকে গৃহবধু। কিন্তু বাদশা আলম এ বিয়েতে রাজী না হওয়ায় নিরুপায় হয়ে ঘটনার পাঁচমাস পর গত ২৯ সেপ্টেম্বর মাসে বাঘা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন গৃহবধু।


মামলা দায়েরের ১০ দিন পর গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানার উপ-পরিদর্শক (এস.আই) লুৎফর রহমান ও সহকারি উপ-পরিদর্শক(এ.এস.আই)রেজাউল করিম বৃহস্পতিবার রাতে বাগাতিপাড়া উপজেলার জামনগল ইউনিয়নের ঘোষপাড়া এলাকা থেকে আসামী বাদশা আলমকে গ্রেফতার করেন।


বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে ধর্ষন মামলার আসামী বাদশা আলমকে গ্রেফতার করার হয়েছে। শুক্রবার দুপুরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here