রাজশাহীর তাহেরপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জাতীয় শোক দিবস

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 51113

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (51113, 'post_views_count', '0')

0

আখতার রহমান: বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন তাহেরপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন। ১৫ আগষ্ট শনিবার সকাল ৭ টায় তাহেরপুর কলেজ গেটে  বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতার এই মহান স্থপতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণের পর হাজার বছরের শ্রেষ্ঠ এই বাঙালির প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

Advertisement

 পঁচাত্তরের ১৫ আগষ্ট শহিদদের স্মরণে অনুষ্ঠিত বিশেষ মোনাজাতে  অংশ গ্রহণ করেন তাহেরপুর পৌরসভার আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব, তাঁর তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল এবং শেখ রাসেলসহ পরিবারের অধিকাংশ সদস্য ১৯৭৫ সালের ১৫ আগষ্ট কালরাতে কতিপয় বিপথগামী সেনা সদস্যদের বুলেটের নির্মম আঘাতে শহীদ হন।

জাতির পিতার দুই কন্যা শেখ হাসিনা ও  শেখ রেহানা সে সময় বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান।

তাহেরপুর পৌরসভার পক্ষে জাতির পিতার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, তাহেরপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

তাহেরপুর পৌর আওয়ামী লীগের পক্ষে  সভাপতি আবু বাক্কার মৃধা মুনসুর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন,এ সময় প্রতিটি ওয়ার্ড,পৌর আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা কর্মিগন উপস্থিত ছিলেন।

অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, তাহেরপুর কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন,তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুব রহমান বিপ্লব, আওয়ামী লীগ নেতা আমজাদ মৃধা, তাহেরপুর কৃষক লীগের সভাপতি নুর মোহাম্মদ নুরু, পৌরসভা স্টাফ জাহাঙ্গীর আলমসহ প্রমুখ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here