রাজশাহীতে ভুয়া সেনা কর্মকর্তা আটক

0
1136

মোঃ আখতার রহমান ঃ রাজশাহীতে ভূয়া সেনাবাহিনী অফিসার আটক হয়েছে। আটককৃত ভূয়া সেনা বাহিনী নিজেকে মেজর পরিচয় দিয়ে প্রতারণা করার সময় গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১২/০৩/২০১৮) রাতে পুলিশ হড়গ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বলে রাজপাড়া থানা ওসি হাফিজুর রহমান হাফিজ জানান। আটককৃত ভুয়া সেনাবাহিনীর নাম আফজাল মিনহাজ সংগ্রাম (৪৮)। তিনি নাটোরর বড়াইগ্রাম চন্ডিপুর এলাকার এরশাদ আলীর ছেলে।

Advertisement

 

ওসি হাফিজ জানান, সোমবার রাতে নগরের হড়গ্রাম এলাকা থেকে ১০ কেজি গরুর মাংস কিনেন ঐ ভূয়া সেনাসদস্য। মাংশ বিক্রেতা মাংসের টাকা চাইলে তিনি নিজেকে সেনাবাহীনির মেজর পরিচয় দেন। টাকা না দিয়েই তিনি মাংস নিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে সন্দেহ হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে জিজ্ঞাসাবাদ করিলে স্বীকার করেন তিনি অবসরপ্রাপ্ত সেনা সদস্য। ২০০৫ সালে তার চাকরির মেয়াদ শেষ হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here