রাজধানীরতে ৬ হাজার ইয়াবাসহ যাত্রাবাড়ীতে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

0
391

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ছয় হাজার ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (লালবাগ) বিভাগ।

Advertisement

গ্রেফতাররা হলেন, রবিউল হাসান ওরফে রবিন (২১), মো. আরিফ (২৮), আকতার হোসেন (৩৫) ও (৪) মো. ইউসুফ (৫০)।

গোয়েন্দা (লালবাগ) বিভাগের সহকারী পুলিশ কমিশনার মধুসুদন দাস জানান, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (২৬ আগস্ট) বিকেলে যাত্রাবাড়ী টেকনিক্যাল স্কুলের সামনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মিনিবাসে তল্লাশি করা হয়। তল্লাশিকালে মিনিবাসের পেছনে বিশেষ কায়দায় তৈরি বক্স হতে ছয় হাজার পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here