রাজধানীর মিরপুরে র‌্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত

0
617

-রাজধানীর মিরপুরে র‌্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে মিরপুর বেড়িবাঁধ এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে বলে জানিয়েছে র‌্যাব। নিহত আসাদুলের (৩০) ঠিকানা বিএনপি বাজার গলি।

Advertisement

তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক চোরাচালান ছাড়াও বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে বলে র‌্যাবের ভাষ্য। র‌্যাব-২ এ দায়িত্বরত সহকারী পুলিশ সুপার সাইফুল মালিক বলেন, একদল মাদক চোরাকারবারি বেড়িবাঁধ এলাকায় অবস্থান করছে খবর পেয়ে র‌্যাবের টহলদল সেখানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে একজন আহত হয়, অন্যরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে দুটি পিস্তল ও এক হাজারের বেশি ইয়াবা উদ্ধার করা হয় বলেও জানান তিনি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here