রাজধানীতে মির্জা আব্বাসের উপর হামলা !

0
1063

অবি ডেস্ক রিপোর্ট: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নির্বাচনি গণসংযোগে হামলার ঘটনা ঘটেছে।

Advertisement

রাজধানীর সেগুনবাগিচায় দুপুর ১টার দিকে এ হামলা হয়। জানা যায়, মির্জা আব্বাস ১৫-২০ জনের একটি দল নিয়ে গণসংযোগ চালাচ্ছিলেন। দলটি সেগুনবাগিচা মসজিদ এলাকায় এলে লাঠিসোটা নিয়ে একদল যুবক অতর্কিত হামলা করে। এসময় মির্জা আব্বাসের ওপরও হামলা চালানো হয়।
কর্মীরা ঘেরাও দিয়ে তাকে রক্ষা করে। ছাত্রদল নেতা আপেল মাহমুদসহ বেশ কয়েকজন নেতাকর্মী হামলায় আহত হয়েছেন। মির্জা আব্বাস ঢাকা-৮ আসন থেকে ধানের শীষ প্রতীকে লড়ছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here