রাজধানীতে-বাসের-চাকায়-মোটর-সাইকেল-আরোহী পিষ্ট

5
788

রাজধানীর বিমানবন্দর গোলচত্বর এলাকায় বিআরটিসির দোতলা বাসের চাকায় এক মোটর সাইকেলের যাত্রী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম নাজমুল হাসান (৩২)। তিনি পাঠাও মোটরসাইকেল আরোহী ছিলেন।

Advertisement

এঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক। পুলিশ জানায়, এক পাঠাও (মোবাইল অ্যাপভিত্তিক মোটরসাইকেলে রাইড শেয়ারের সেবা প্রতিষ্ঠান) চালক তাঁর যাত্রীকে নিয়ে বিমানবন্দর গোলচত্বর দিয়ে যাওয়ার সময় বিআরটিসির একটি দোতলা বাস ধাক্কা দেয়। এসময় তিনি ছিটকে পড়লে বাসের একটি চাকা তার মাথার উপর দিয়ে চলে যায়। এতে বাসের টাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নাজমুল হাসানের মৃত্যু হয়। নিহত নাজমুল হাসান একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। আজ সকালে দক্ষিণখানের মোল্লারটেক এলাকার বাসা থেকে পাঠাওয়ের মোটরসাইকেলে করে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here