রাজধানীতে কলেজছাত্রীর আত্মহত্যা

0
525

রাজধানীর উত্তর বাড্ডায় পায়েল আজাদ (১৭) নামের এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

Advertisement

রোববার (১৮ অক্টোবর) দুপুর ২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৪টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা আজাদ হোসেন জানান, বারিধারা সাউথ পয়েন্ট কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্রী ছিল। দুপুরের দিকে রুমের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, সে শান্ত প্রকৃতির ছিল। একা খাকতে পছন্দ করতো। কী কারণে ফাঁসি দিয়েছে আমরা কিছু বলতে পারব না।

তাদের গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার উত্তর মির্জা নগর গ্রামে। বর্তমানে উত্তর বাড্ডার চ-৩৭ নং বাসায় পরিবার সঙ্গে থাকতেন। দুই বোনের মধ্যে সে ছোট।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here