রাজধানী ঢাকায় অনেকটাই সহনীয় হয়ে এসেছে সব কিছুর দাম

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 21908

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (21908, 'post_views_count', '0')

0

রাজধানী ঢাকায় শাকসবজির দাম অনেকটাই সহনীয় হয়ে এসেছে। ডিমের দাম সাড়ে সাত টাকা থেকে কমে দাঁড়িয়েছে প্রতি পিস ছয় টাকা। খুচরা বাজারে গতকাল বেশির ভাগ সবজির দামই রোজা শুরুর দিনগুলোর চেয়ে বেশ কমেছে। কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে টমেটো, বেগুন, বরবটি, ঢেঁড়স, কাঁকরোল, পটোল প্রভৃতি সবজির দাম। রমজানের কারণে চাহিদা কম থাকায় দাম কমেছে বলে জানান বিক্রেতারা।

Advertisement

যদিও কোনো কারণ ছাড়াই রমজান মাস শুরুর দু-এক দিন আগ থেকে সব কিছুর দাম বেড়ে যায়। চাহিদা কম থাকায় চলতি সপ্তাহে বাজারে দাম কমেছে চিনি, ছোলা, মাছ, মুরগি, তেল, ডাল, পেঁয়াজ, রসুন, আদাসহ অনেক পণ্যের। সরবরাহ ভালো থাকায় এ সপ্তাহে চালের দামও কিছুটা কমেছে বলে জানান ব্যবসায়ীরা। গরুর গোশত বিক্রি হচ্ছে সিটি করপোরেশন কর্তৃক নির্ধারিত ৪৫০ টাকা দরেই। আগামী সপ্তাহেও বেশির ভাগ পণ্যের দাম কম থাকবে বলে জানান ব্যবসায়ীরা। তবে সরবরাহ স্বাভাবিক থাকার পরও একসঙ্গে অনেক বাজার করার প্রবণতার কারণে ঈদের আগে আরেক দফা দাম বাড়তে পারে বলে জানান তারা। রাজধানী ঢাকার কয়েকটি খুচরা বাজার ঘুরে দেখা যায়, অনেক সবজিই বিক্রি হচ্ছে সহনীয় দামে। বেশ কিছু দিন অস্বাভাবিক পর্যায়ে থাকা পেঁপের দাম ৭০ টাকা থেকে কমে ৪০ টাকায় এসেছে। কেজিতে ১০ থেকে ১৫ টাকা কমে পটোল, ঢেঁড়স, বরবটি, চিচিঙ্গা প্রভৃতি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। ৮০ টাকার কাঁকরোল এখন পাওয়া যাচ্ছে ৬০ টাকায়। ১০০ টাকার লম্বা বেগুন ৬০ থেকে ৬৫ টাকায় পাওয়া যাচ্ছে। বাজারে গতকাল কাঁচা মরিচ ৪০ থেকে ৫০, শসা ৩৫ থেকে ৪০, গাজর ৫৫ থেকে ৬০, মুলা ৪০ থেকে ৫০, আলু ২৫, প্রতিটি বাঁধাকপি ৩০, ফুলকপি ৩৫, জালি ৩০ থেকে ৪০, ধনিয়া পাতার কেজি ৭০ থেকে ১০০, কাচ কলার হালি ২৫ থেকে ২৮, লাউ প্রতিটি ৪০ থেকে ৫০, কচুর ছড়ার কেজি ৩০ থেকে ৫০, লেবুর হালি ২০ থেকে ৩০ টাকায় বিক্রি করতে দেখা যায়। ব্যবসায়ীরা জানান, প্রায় এক মাস ধরে ধারাবাহিকভাবে কমছে ডিমের দাম। রোজার আগের সপ্তাহের চেয়ে ডজনপ্রতি ডিমের দাম ১৫ টাকা কমেছে। আর খুচরা দোকানে প্রতিটি ডিমের দাম এক মাসের ব্যবধানে কমেছে দুই থেকে আড়াই টাকা করে। বাজারে গতকাল প্রতি ডজন ডিম ৬৫-৭০ টাকায় বিক্রি হয়। আর এক ডজনের কম নিলে প্রতি হালির দাম নেয়া হচ্ছে ২৫ টাকা। অথচ রোজার আগে প্রতি ডজন ডিম বিক্রি হয় ৮৫ থেকে ৯০ টাকা দরে। এক হালির দাম ছিল ৩০ টাকা। একটি কিনলে ৮ টাকা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here