রংপুরের সাবেক মেয়র ঝন্টু আর নেই

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 17447

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (17447, 'post_views_count', '0')

0

রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু আর নেই। রবিবার বিকাল সাড়ে তিনটার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Advertisement

 

চলতি মাসের ১ তারিখে অসুস্থ হয়ে পড়লে সাবেক মেয়র ঝন্টুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ওইদিনই এয়ার অ্যাম্বলেন্সে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় ঝন্টুকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রংপুর মহানগরীর প্রথম মেয়র।

২০১২ সালের ২০ ডিসেম্বর অনুষ্ঠিত রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রথম মেয়র নির্বাচিত হন সরফুদ্দিন আহমেদ ঝন্টু। এর আগে তিনি এমপি, উপজেলা চেয়ারম্যান ও রংপুর পৌরসভার মেয়রও নির্বাচিত হয়েছিলেন।

গত রংপুর সিটি নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফার কাছে প্রায় এক লাখ ভোটের ব্যবধানে হেরে যান ঝন্টু।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here