অবি ডেস্কঃ গতকাল শুক্রবার সন্ধ্যায় কলেজ ছাত্র মিজানুর এর স্মরণে আজিজুল্যাহ স্কুল মাঠে একটি শোক সভার আয়োজন করা হয়। রংপুর নগরীর ৩৩নং ওয়ার্ডে আজিজুল্যাহ যুব সমাজের আয়োজনে উক্ত সভায় আসাদুজ্জামান বিপুর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রভাতী
মুক্ত স্কাউট এর প্রতিষ্ঠাতা মোঃ আব্দুস সোবহান, বাসদ (মার্কসবাদী) রংপুর জেলার সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের জেলা সাধারণ সম্পাদক আহসানুল আরেফিন তিতু, মিজানুরের মামাতো ভাই আব্দুর রউফ, আজিজল্যাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোঃ লুৎফর রহমান, সমাজসেবক ফজলুর রহমান।
উল্লেখ্য গত ০৯ মার্চ রঘু বাজারে প্রকাশ্য দিবালোকে রাকিব, মেহেদী, রাজু, আশিক গং কলেজ ছাত্র মিজানুরকে হত্যা করে। এলাকাবাসীর উদ্যোগে নানান কর্মসূচি পালন শেষে গতকাল রঘুবাজার আজিজুলল্যাহ যুব সমাজের উদ্যোগে আয়োজিত শোকসভা থেকে দাবি জানানো হয় মিজানুরের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে মামলাটি দ্রুত বিচার ট্রাইবুনালে নেয়ার।

