‘যেভাবে জঙ্গি-সন্ত্রাস দমন করেছি তেমনি করে মাদককে নির্মূল করব : স্বরাষ্ট্রমন্ত্রী

0
602

স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘প্রধানমন্ত্রী দুটি জায়গায় জিরো টলারেন্সের কথা বলেছেন, জঙ্গি-সন্ত্রাস ও মাদক। জঙ্গি ও সন্ত্রাস দমনে গণমাধ্যম আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জোরাল ভূমিকা পালন করেছে।

Advertisement

 

মাদক থেকে মানুষ মুক্তি চায়। মাদক নির্মূলেও গণমাধ্যমের অগ্রণী ভূমিকা প্রয়োজন।’ আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেডের দৈনিক ‘সময়ের আলো’’ পত্রিকার শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। মাদক নির্মূলে নতুন মাদক আইন যথোপযুক্ত হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যেভাবে জঙ্গি-সন্ত্রাস দমন করেছি তেমনি করে মাদককে নির্মূল করব। সবাই সহযোগিতা করছে, গণমাধ্যম এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে।’ বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও ডিবিসি টেলিভিশেনর চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘গণমাধ্যম হিসেবে অনেক ঝুঁকি থাকবে, চ্যালেঞ্জ থাকবে। সেগুলো মোকাবেলা করে দেশ, জাতির কল্যাণে এগিয়ে যাবে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমাদের অম্লমধুর সম্পর্ক। কখনো ভালো কখনো খারাপ। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এর ব্যতিক্রম দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার নেতৃত্বে পেশাগত দায়িত্বপালনে আমরা আগের তুলনায় অনেক বেশি সহযোগিতা পেয়েছি। এর কারণ আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মিডিয়াবান্ধব।’ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার। এছাড়া বিশেষ অতিথি ছিলেন- আওয়ামী লীগের নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, জাতীয় পার্টির সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার, আমিন মোহাম্মদ গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. রমজানুল হক নিহাদ ও আমিনুল হক নাবিল, সংসদ সদস্য সাগুপ্তা এমিলি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পত্রিকার সম্পাদক রফিকুল ইসলাম রতন ও প্রকাশক গাজী আহমদুল্লাহ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here