যে কারণে ইমরান হাশমির সংসারে ভাঙনের সুর

0
180

বলিউড অভিনেতা ইমরান হাশমি। তার ১৭ বছরের সংসারে ভাঙনের সুর বেজেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটি
জানিয়েছেন অভিনেতা। খবর : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
২০০৬ সাল থেকে পারভিন সাহানির সঙ্গে সুখী দাম্পত্যই উপভোগ করছিলেন ইমরান। তাদের সংসারে এক পুত্রসন্তান
রয়েছে। প্রা য় ১৭ বছরের দাম্পত্য জীবন তাদের। কিন্তু হঠাৎই ইমরান জানালেন স্ত্রী নাকি হুমকি দিচ্ছেন
বিবাহবিচ্ছেদের।
অভিনেতা জানান, তার স্ত্রী পারভীন শাহানী নাকি প্রায় দিনই বিয়ে ভাঙার হুমকি দেন। কারণটাও জানিয়েছেন নিজেই।

Advertisement

ইমরান বলে ন, ‘আসলে পুরো পরিবার থেকে আমার খাদ্যাভ্যাস একেবারে আলাদা। কারণ, আমি শরীর স্বাস্থ্যের জন্যে
দু’বছরে একবার খাদ্যাভ্যাসের বদল করি। সেই দু’বছর আমার মধ্যাহ্নভোজ ও নৈশভোজের কোনও নড়চড় হয়নি।
সেটা ওর জন্য বিরক্তির বিষয়। এর জন্য মাঝেমধ্যেই আমার কাছ থেকে বিচ্ছেদ চায়। কিন্তু বিষয়টি আমরা বেশ
ভালোভাবেই উপভোগ করছি।’
ইমরান হাশমি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘টাইগার থ্রি’। গেল বছরের নভেম্বরে মুক্তি পায় সিনেমাটি। এ ছাড়া
বর্তমানে তা র হাতে রয়েছে তেলেগু ভাষা র সিনেমা ‘ওজি’। সুজিত পরিচালিত সি নেমাটিতে ইমরান ছাড়াও অভিনয়
করছেন পবন কল্যাণ, প্রকাশ রাজ, অর্জুন দাস প্রমুখ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here