সিরাজগঞ্জ শহরে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ বুধবার সকাল ৯টার দিকে শহরের রানীগ্রাম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গোলাম মোস্তফা ওরফে বোম মোস্তফা (৩৯) রানীগ্রাম মধ্যপাড়া এলাকার হাতেম আলীর ছেলে এবং সিরাজগঞ্জ পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন। সিরাজগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, সকালে রানীগ্রাম বাজারের একটি দোকানের সামনে বসে ছিলেন গোলাম মোস্তফা। এ সময় দুর্বত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় । স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক গোলাম মোস্তফাকে মৃত ঘোষণা করেন।

