যুবদলের সাধারণ সম্পাদককে গ্রেফতারের প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল

0
2077

এস এম আওলাদ হোসেনঃ যুবদলের সাধারণ সম্পাদককে গ্রেফতারের প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতাল সালাহ উদ্দিন টুকুকে গ্রেফতারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবীতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদলের নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে শহরের উত্তর তেমুহনী থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের আলিয়া মাদ্রাসা এলাকায় গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সদর থানা যুবদরের সভাপতি খালেদ মো. আলী কিরন, পৌর যুবদলের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন বুলু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল হাসান সোহেল, যুবদল নেতা সামছুল আহসান মামুন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রেজওয়ান হোসেন আকবর, যুবদল নেতা মো. বিল্লাল, ওহিদুল ইসলাম, মো. ফিরোজ, বেলাল হোসেন, মো. রফিক প্রমুখ।

Advertisement

বক্তারা বলেন, কেন্দ্রীয় নেতাকে আটক করে যুবদলের আন্দোলন দমিয়ে রাখা যাবেনা। অনতিবিলম্বে তারা টুকুর নিঃশর্ত মুক্তির দাবী করেন । বিক্ষোভ মিছিলে জেলা-উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রলদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য সোমবার রাত সাড়ে ১২টার দিকে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকুকে তার উত্তরার বাসা থেকে পোশাকধারী ও সাদা পোশাকের পুলিশ আটক করেছে বলে অভিযোগ করেন বিএনপি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here