যুবককে ধরে এনে গাছে বেঁধে নির্যাতন

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 25244

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (25244, 'post_views_count', '0')

0

ফুটবল খেলা দেখছিল যুবক সুবেদ আলী। সেখানে গিয়ে হাজির হয় গ্রামের বেশ কজন। তাকে ধরে এনে গাছে বেঁধে নির্যাতন চালায়। খবর পেয়ে তার বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনাটি ঘটেছে বুধবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ।  সুবেদ আলী ছত্রাজিতপুর ইউনিয়নের ভাটাটোলা গ্রামের শুকুদ্দি ইসলামের ছেলে।

Advertisement

এ ব্যাপারে নির্যাতনের শিকার সুবেদ আলীর মা রুমালী বেগম শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। সেখানে পূর্ব শক্রতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, বুধবার বেলা ১১টার দিকে ভাটাটোলা এলাকার একটি আম বাগানে সুবেদ আলীসহ স্থানীয় বেশ কজন যুবক ফুটবল খেলছিল। এসময় একই গ্রামের সাকার আলী, বাখের আলী, এনামুল হক, কান্তু আলী, শান্ত আলী, মো.রুবেল দেশীয় অস্ত্রের মুখে জোর করে তুলে নিয়ে যায় সুবেদকে। পরে সাকর আলীর বাড়ির পাশের একটি আম গাছে রশি দিয়ে বেধে ব্যাপক মারধর করে। সুবেদ আলী শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। শিবগঞ্জ থানার ওসি শিকদার মো.মশিউর রহমান বলেন, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here