যুবককে কুপিয়ে হত্যা

0
595

হবিগঞ্জের লাখাই উপজেলায় জমিতে হাঁস নামার ঘটনাকে কেন্দ্র করে মফিজুল ইসলাম (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে তার চাচাতো ভাই।মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার আমানউল্লাহপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত মফিজুল ওই গ্রামের মৃত ধন মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মফিজুলের কয়েকটি হাঁস তার চাচাতো বয়াতুল মিয়ার জমিতে নেমে যায়। এতে জমি ক্ষতি হলে বয়াতুলের সাথে মফিজুলের তর্কাতর্কি হয়। একপর্যায়ে বয়াতুল ধারারো দা দিয়ে মফিজুলের গলায় আঘাত করে।

Advertisement

স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সাইদুল ইসলাম জানান, মরদেহের গলায় গুরুতর আঘাত রয়েছে। খুনীকে গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন।

এছাড়া তাদের দুই পরিবারে দীর্ঘদিনের বিরোধ লেগেছিল বলেও জানান তিনি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here