যার জীবনে সুন্নাত যতো বেশি তার আখেরাতের ভয় কম

0
327

১। ঘুম থেকে উঠে হাত দিয়ে মুখের ঘুমের চিহ্ন মুছে ফেলা। ২। ঘুম থেকে জাগ্রত হয়ে দোআ পড়া। ৩। মিসওয়াক করা। ৪। ঘুম হতে উঠে নাকে ৩ বার পানি দেয়া।

Advertisement

(কারণ শয়তান রাতে নাকের ভেতর ঘুমিয়ে থাকে) ৫। দু ‘হাত কবজি পর্যন্ত ধোয়া। ৬। বাম পা দিয়ে টয়লেটে প্রবেশ করা ও দোআ পড়া। ৭। ডান পা দিয়ে টয়লেট হতে বের হওয়া ও দোআ পড়া। ৮। ওজুর সুন্নাহগুলো পালন করা- -বিসমিল্লাহ্ বলা -ডান দিক হতে ওজু শুরু করা -কুলি করা -নাকে ৩ বার পানি দেয়া -২ হাত কব্জি পর্যন্ত ধোয়া -প্রত্যেকবার ওজুর আগে মিসওয়াক করা -ঘন দাঁড়ি খিলাল করা -মাথা মাসেহ করা -দুহাত ও দুপায়ের আঙুলগুলো খিলাল করা -ওজু শেষে দোআ পড়া ৯। প্রত্যেক ভাল কাজ ডান দিক হতে শুরু করা, যেমন-চুল আচড়ানো, জুতা পড়া, পোষাক পড়া। ১০। খাওয়ার শুরু ও শেষে দোআ পড়া। ১১। বাড়ি থেকে বের হওয়া ও ঢোকার সময় দোআ পড়া। ১২। বিসমিল্লাহ বলে ডান পা দিয়ে বাড়িতে প্রবেশ করা, সালাম দেয়া। ১৩। বাম পা দিয়ে মসজিদ থেকে বের হওয়া, ডান পা দিয়ে প্রবেশ করা, দোআ পড়া। ১৪। খাওয়ার সময় পড়ে যাওয়া খাবার উঠিয়ে পরিষ্কার করে খাওয়া। ১৫। প্লেট, আঙুল চেটে পরিষ্কার করে খাওয়া। ১৬। বসে পানি পান করা। ১৭। ৩ ঢোকে পানি পান করা। ১৮। পানিতে নিঃশ্বাস না ফেলা। ১৯। পোশাক ডান দিক হতে পড়া। ২০। পোশাক বাম দিক হতে খোলা। ২১। Hello, Hi, bye না বলে সালাম দেয়া। ২২। মুচকি হাঁসা। ২৩। ওপরে ওঠার সময় ” আল্লাহু আকবার “বলা। ২৪। নিচে নামার সময় “সুবহান আল্লাহ্ “বলা। ২৫। সাক্ষাতে ভাল কথা বলা, হাসিমুখে কথা বলা। ২৬। সবসময় নেক কাজের নিয়াত করা।

 ২৭। চলে ফিরতে জিকির করা। (বাসে, রিকশায়, শুয়ে বসে জিকির করা।) ২৮। কাজ শেষে ” আলহামদুলিল্লাহ্‌ “বলা। ২৯। খারাপ অবস্থায় ” ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ” বলা। ৩০. হাঁচি দেয়ার পর, “আলহামদুলিল্লাহ্ ” বলা। ৩১। সুন্দর কিছু দেখলে, ” মাশাআল্লাহ্ ” বলা। ৩২। আশ্চর্যজনক কিছু দেখলে, ” সুব’হান’আল্লাহ্ ” বলা। ৩৩। ভুল কথা / কাজ হয়ে গেলে, ” আস্তাগফিরুল্লাহ্ ” বলা। ৩৪। দুপুরে খাওয়ার পর একটু শুয়ে বিশ্রাম নেয়া । ৩৫। খারাপ কিছু দেখলে, ” নাউজুবিল্লাহ্ ” বলা। ৩৬। কেউ উপকার করলে, “জাযাকাল্লাহু খাইরন “বলা। এমন অসংখ্য সুন্দর সুন্দর সুন্নাত রয়েছে, আল্লাহ সবাইকে আমল করা তৌফিক দান করুন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here