মৌলভীবাজারে জোড়া খুনের ঘটনা দশম শ্রেণির দুই ছাত্র গ্রেপ্তার

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 12248

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (12248, 'post_views_count', '0')

0

ছাত্রলীগের দুই কর্মী খুনের সঙ্গে জড়িত থাকা সন্দেহে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র কনক ও জামিলকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে রুবেলকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে জোড়া খুনের ঘটনায় ৩ জন গ্রেপ্তার হয়েছে।

Advertisement

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাতে অভিযান চালিয়ে কুলাউড়া উপজেলার পাবই এলাকায় নিজ বাড়ি থেকে কৌশিক দাশের পুত্র কনককে গ্রেপ্তার করা হয়। অপর দিকে সদর উপজেলার ফতেহপুর এলাকার নিজ বাড়ি থেকে আনসার মিয়ার পুত্র আল জামিলকে গ্রেপ্তার করা হয়। এরা উভয়ই মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র ও স্কুলের আবাসিক হোষ্টেলে থাকতো। ঘটনার পরপর হোষ্টেল থেকে তারা চলে যায়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুহেল আহমদ জানান, নিহত শাবাবের মা সেলিনা রহমান চৌধুরী বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত কনক ও জামিল এজহার ভুক্ত আসামি। গত ৮ই ডিসেম্বর ভোর রাতে শহরের বেরীরচর এলাকার ফকরুল ইসলামের পুত্র রুবেলকে রাজনগর থেকে গ্রেপ্তার করে পুলিশ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here