মোঃ ইসরাফিল আলম এমপি’র রুহের মাগফিরাত কামনায় সড়ক পরিবহণ শ্রমিক লীগের মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 50699

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (50699, 'post_views_count', '0')

0

জাতীয় শ্রমিক লীগ, অবিভক্ত ঢাকা মহানগরের সাবেক সাধারণ সম্পাদক, নওগাঁ-৬ আসনের মাননীয় সংসদ সদস্য মরহুম মোঃ ইসরাফিল আলম’র স্মরণে আজ ২৯ জুলাই ২০২০ইং, রোজঃ বুধবার, বাদআছর স্বাস্থ্যবিধি মেনে মিলাদ ও দোয়া সংগঠনের সভাপতি মোহাম্মদ হানিফ (খোকন)’র সভাপতিত্বে ২৫, বঙ্গবন্ধু এভিনিউ (২য় তলা), ঢাকায় অনুষ্ঠিত হয়।

Advertisement

 দোয়া পূর্ব এক সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ইনসুর আলী মরহুম মোঃ ইসরাফিল আলম এমপি’র পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, রাজনৈতিক জীবনে মোঃ ইসরাফিল আলম শোষিত-নির্যাতিত শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে নিরলসভাবে কাজ করে গেছেন।

তিনি সংসদে খেটে খাওয়া মানুষের দুঃখ, দূর্দশার কথা বলতেন। তার মৃত্যুতে শ্রমিক রাজনীতির অঙ্গনে এক অপুরণীয় শূণ্যতা সৃষ্টি হল।

এসময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন, যুগ্ম-সম্পাদক আর.এ. জামান, প্রচার সম্পাদক মোঃ ইরফান করিম, দপ্তর সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক মোঃ সাইদুর রহমান রাজা,

শিক্ষা বিষয়ক সম্পাদক মোল্লা সাইদুর রহমান, সদস্য-মোঃ হাসেম গাজী, জাতীয় কমিটির সদস্য মোঃ সায়েম প্রমুখ নেতৃবৃন্দ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন পীর ইয়ামিনী জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা এমদাদুল হক।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here