মে দিবস উপলক্ষে গ্র“প থিয়েটার ঐক্য পরিষদের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচী

0
870

মহান মে দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও চট্টগ্রাম গ্র“প থিয়েটার ঐক্য পরিষদের উদ্যোগে এবং থিয়েটার ক্লাব চট্টগ্রাম -এর সহযোগীতায় আগামী ১লা মে স্টুডিও থিয়েটার মঞ্চে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়েছে।
কর্মসূচীর মধ্যে রয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নাট্য প্রদর্শনী। নাটক প্রদর্শন করবে চট্টল থিয়েটার, চট্টগ্রাম থিয়েটার, অনন্য থিয়েটার, উচ্চারণ নাট্য সম্প্রদায়, আসর নাট্য সম্প্রদায়, থিয়েটার স্লোগান। এই উপলক্ষে সম্প্রতি স্টুডিও থিয়েটার প্রাঙ্গণে ঐক্য পরিষদের সভাপতি নাট্যজন শেখ শওকত ইকবাল চৌধুরীর সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন নাট্যজন দীপক চৌধুরী, শামীম আহমেদ, ডি. কে. দাশ মামুন, সুচরিত চৌধুরী টিংকু, শাহ তামরাজ উল আলম, লালন দাশ প্রমুখ।
১লা মে অনুষ্ঠান শুরু হবে সকাল ১০টায়। শুরুতেই উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা, এরপর সকাল সাড়ে দশটায় আসর নাট্য সম্প্রদায় পরিবেশন করবে নাটক ‘কবর’, ১১:৩০ মিনিটে উচ্চারণ নাট্য সম্প্রদায় পরিবেশন করবে নাটক ‘আরেকটি যুদ্ধ’, বিকাল ৪টায় অনন্য থিয়েটার পরিবেশন করবে নাটক ‘একটি অমীমাংসিত রহস্য’, বিকাল ৫টায় চট্টল থিয়েটার পরিবেশন করবে ‘মনে মনে বলি’, সন্ধ্যা ৬টায় থিয়েটার স্লোগান পরিবেশন করবে নাটক ‘একাত্তরের রামদাস’, সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম থিয়েটার পরিবেশন করবে মঞ্চ নাটক ‘কাজের দিন’।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here