মূল্য সহনশীল রাখতে আড়তে অভিযান

0
579

মূল্য সহনশীল রাখতে ঢাকা মহানগরীর শ্যামবাজারে পেঁয়াজ, রসুন ও আদার আড়তে অভিযান (বাজার তদারকি) চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়।

Advertisement

 

উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার এতে (উপসচিব) নেতৃত্ব দেন। বুধবার (৩ এপ্রিল) এ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিাচালক মোহাম্মদ আবদুল জব্বার মন্ডল জানান, আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে পেঁয়াজ, রসুন ও আদাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম যৌক্তিক, সহনশীল ও ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে যেন থাকে এ বিষয়ে আড়তদারদের নিয়ে মতবিনিময় করা হয়। এর বিপরীত হলে কোনোরকম ছাড় দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়। এরপর চকবাজার এলাকায় চাইনিজ ব্র্যান্ডের একটি নকল কারখানায় হানা দেওয়া হয়। তারপর নাজিমউদ্দিন রোডে তিনটি ফার্মেসি, একটি হোটেল ও একটি বেকারি এবং মৌলভীবাজারের একটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারার লঙ্ঘনজনিত অপরাধে ৬২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। অভিযানে ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফাহমিনা আক্তার, রজবী নাহার রজনী ও জান্নাতুল ফেরদাউস ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here