মুন্সিগঞ্জের বালিগাঁও বাজারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১৮৬তম শাখার শুভ উদ্বোধন

0
507

মুন্সিগঞ্জের বালিগাঁও বাজারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ১৮৬তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ১৫ জুন, মঙ্গলবার ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক আলহাজ্ব মোঃ হারুন-অর-রশীদ খাঁন প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর. চৌধুরী। অনুষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ, মোঃ শফিকুর রহমান, সৈয়দ মাসুদুল বারী, মোঃ মাহ্মুদুর রহমান, মোহাম্মদ নাদিম, আবেদ আহাম্মদ খান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাজী মাহমুদ করিম, মোঃ মুজিবুল কাদের, আখতার কামাল, এআইবিটিআরআই এর ডিরেক্টর জেনারেল মোঃ আব্দুল আউয়াল সরকার, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সাউথ জোনাল হেড মোঃ মনির আহমেদসহ ব্যাংকের ঊর্র্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়া অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন বালিগাঁও বাজার কমিটির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী সানাউর রহমান সানি, আনোয়ার হোসেন, আব্দুস সামাদ খান এবং বালিগাঁও বাজার কেন্দ্রীয় মসজিদের ইমাম মুফতি হাফেজ মাওলানা আলমগীর হোসেন।

Advertisement

অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ্। এসময় বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক গ্রাহক-শুভানুধ্যায়ীর সমাগম ঘটে। শাখা ব্যবস্থাপক মোঃ শফিকুল ইসলাম উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের পরিচালক আলহাজ্ব মোঃ হারুন-অর-রশীদ খাঁন বলেন, শুধু আর্থিক লাভের জন্য এ ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি।

মানুষকে সুদের ভয়াবহতা থেকে রক্ষা করার মহান উদ্দেশ্য নিয়ে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। তিনি নতুন শাখাসহ ব্যাংকের সকল শাখায় শরীয়াহ্ সম্মতভাবে সর্বোচ্চ গ্রাহকসেবার নিশ্চয়তা দেন।

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব।

দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এরই মধ্যে তা প্রমানে সফল হয়েছে। সর্বাধুনিক সকল ব্যাংকিং পরিষেবা নিয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এই এলাকার উন্নয়নে সহযোগী হবে, ইনশাহ-আল্লাহ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here