বেলায়েত হোসেনঃ
০৬ জানুয়ারি ২০১৮, রোজ মঙ্গলবার, বিকাল তিন ঘটিকায় জাতীয় প্রেসক্লাব এর সামনে বেগম খালেদা জিয়া বিএনপি নির্বাহী কমিটির সভায় যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব গ্রহন করার প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানব বন্ধন করেছে মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ। উক্ত মানব বন্ধনে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব খান মোঃ আলতাব হোসেন, সভাপতি মন্ডলীর সদস্য মোঃ সালাউদ্দিন, মোঃ রফিকুল আলম, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ শাহজাহান তালুকদার, যুগ্ন সাধারন সম্পাদক খান মোঃ বাবুল, ও বিএম ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক বিল্লল হোসেন সহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তাগণ বলেন, আগামী ৮ তারিখ এর রায়কে ঘিরে বিএনপি যদি দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে তাহলে মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের কর্মীরা ঘরে বসে থাকবে না। বিএনপির যে কোন সরোজন্ত নস্যাৎ করে দিতে বাংলাদেশ আওয়ামীলীগ এর সাথে থেকে মোকাবিলা করতে প্রস্তুত মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ প্রত্যেকটি কর্মী। মানববন্ধনের ছোলগান ছিল, শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই। প্রয়োজনে জীবন দিয়ে দেশ রক্ষায় কাজ করে যাবে মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ।

