মিন্নির পক্ষে আইনজীবী না পাওয়া দুঃখজনক: ব্যারিস্টার সুমন

0
913

অবি ডেস্ক: সমাজের বিভিন্ন ঘটনা লাইভ করে আলোচিত সমাজকর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সায়েদুল হক সুমন বলেছেন, সমাজে যখনই কোনো অসংগতি দেখতে পাই তা তুলে ধরার চেষ্টা করি। আইনগত কোনো সমস্যা নিয়ে যদি কেউ হাইকোর্টে আসেন, যদি আমার সহযোগিতার প্রয়োজন পড়ে, তাহলে আমি অবশ্যই পাশে দাঁড়াবো।

Advertisement

মিন্নির মামলাও যদি হাইকোর্টে আসে, আমার সহযোগিতা দরকার পড়ে, সেটা আমি করবো। তবে মিন্নির পক্ষে আইনি লড়াইয়ের জন্য আইনজীবী না পাওয়া দুঃখজনক। তার পক্ষে কেউ না কেউ দাঁড়ানো উচিত। তিনি আরও বলেন, আমি ওখানকার আইনজীবী নই, সেখানে যাওয়ার মতো অবস্থানেও নেই আমি। চাইলে তো স্থানীয় আইনজীবীরা মিন্নির পক্ষে দাঁড়াতে পারেন।

আমাদের এখানে যুদ্ধাপরাধীদের পক্ষে আইনজীবী পাওয়া যায়, গ্রেনেড হামলার আসামির পক্ষেও আইনজীবী পাওয়া যায়, আইনজীবীরা সেসব মামলা লড়তে যান, তাহলে মিন্নির পক্ষে আইনি লড়াই করবেন না কেন? এখনো তার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়নি। সিনিয়র আইনজীবীরা না হলেও জুনিয়রদেরও তো তার পক্ষে লড়ার কথা। আমি জানি না কেন, কী কারণে মিন্নির পক্ষে আইনি লড়াইয়ে কাউকে পাওয়া যাচ্ছে না। আইনে আছে, আসামির পক্ষে কোনো আইনজীবী না থাকলে সরকার তার পক্ষে কাউকে নিয়োগ দেবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here