মায়ের মৃত্যু মাদকাসক্ত ছেলের হাতে

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 55088

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (55088, 'post_views_count', '0')

0

রূপগঞ্জে মাদকের টাকা না দেয়ায় মায়ের গলা টিপে হত্যা করেছে এক পাষন্ড ছেলে । ঘটনাটি ঘটেছে শনিবার বিকাল ৫ টার দিকে উপজেলার সিংলাব এলাকায় আব্দুর ছোবহানের বাড়িতে। জানা যায় হত্যাকারী সাইফুলের তারবনিজ ঘরে গলা টিপে হত্যা করেছে তার মাকে।

Advertisement


প্রত্যক্ষদর্শীরা জানান হত্যাকারি মাদকাসক্ত সাইফুল (৩২) সিংলাব এলাকার আব্দুর ছোবহানের ছেলে। মা দেলোয়ারা বেগম (৫৫) এই এলাকায় দীর্ঘ ৬ মাস আগে নতুন বাড়ি করে বসবাস করে আসছে। সাইফুল প্রায়ই মাদকের টাকা না পেয়ে মাকে মারধর করে আসছিল।


আজও টাকা না পেয়ে ঘরের দরজা বন্ধ করে বার্থরুমের মধ্যে ফেলে গলাটিপে তার মাকে হত্যা করে। তারা আরো জানান বেলা ৫ টার দিকে ঘরের মধ্যে তার মায়ের ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পায়। এসময় ভিতরে কোন শব্দ না শুনে এলাকাবসী ঘরের দরজা ভেঙ্গে ভিতরে দেলোয়ারার মৃত্যু দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দেলোয়ারার লাশ উদ্ধার করে ও ঘাতক সাইফুলকে আটক করে।


ভূলতা ফাঁড়ির ইনচার্জ আনিচুর রহমান মোল্লা জানান আসামীকে আটক করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্ততি চলছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here