মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু

0
784

রাজধানীর দয়াগঞ্জে ছিনতাইকালে মায়ের কোল থেকে ছিটকে পড়ে আরাফাত নামের পাঁচ মাসের এক শিশু মারা গেছে। সোমবার ভোর ৫টার দিকে চলন্ত রিকশায় ছিনতাইকারী শিশুটির মায়ের ব্যাগ ধরে টানলে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আরাফাত নরসিংদীপুর সদর থানার শরীয়তপুরের শাহ আলমের ছেলে। শিশুটির মা আকলিমা জানান, গ্রাম থেকে লঞ্চে করে

Advertisement

দুই ছেলেকে নিয়ে ঢাকায় আসি রাতে। ভোরে সদরঘাট থেকে স্বামী শাহ আলম বড় ছেলেকে ডাক্তার দেখানোর জন্য শিশু হাসপাতালে নিয়ে যান। আর শিশু আরাফাতকে নিয়ে রিকশাযোগে শনির আখড়ায় বোনের বাসায় যাওয়ার পথে দয়াগঞ্জের মোড়ে ২/৩ জন ছিনতাইকারী ব্যাগ ধরে টানলে শিশু আরাফাত কোল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকালে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গেন্ডারিয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, দয়াগঞ্জে শিশুর মৃত্যুর সংবাদ শুনেছি। তবে ঘটনাটি আমার এলাকায় কি-না নিশ্চিত হওয়ার চেষ্টা চলেছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here