মানিকগঞ্জে চলন্ত বাসে প্রবাসীকে ধর্ষণচেষ্টা

0
774

অবি ডেস্ক: মানিকগঞ্জের ঘিওর উপজেলায় চলন্ত বাসে জর্ডান ফেরত কর্মজীবী এক প্রবাসী নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ বাসের চালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে ।

Advertisement

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বাসটি ছেড়ে যাওয়ার পর এ ঘটনা ঘটে। গ্রেপ্তার দুজন হলেন- স্বপ্ন পরিবহণের চালক নায়েব আলী (৪০) ও হেলপার সোহাগ (২০)। নায়েবের বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় এবং হেলপার সোহাগের বাড়ি নাটেরের নলডাঙ্গা উপজেলায়। আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম জানান, প্রবাসফেরত ওই কর্মজীবী নারী শুক্রবার সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দর থেকে রওনা দিয়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পৌঁছান। এরপর তার গ্রামের বাড়ির ঘিওরের উদ্দেশে স্বপ্ন পরিবহণ নামের একটি বাসে ওঠেন। রাস্তায় সব যাত্রী নেমে গেলে চালক নায়েব আলী ও হেলপার সোহাগ মিলে বাসের আলো বন্ধ করে দেন। এসময় ওই নারীকে তারা ধর্ষণের চেষ্টা করেন। পরে ওই নারী চিৎকার করলে হেলপার তাকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।

এরপর বাসটি দ্রুত গতিতে মানিকগঞ্জের দৌলতপুরের দিকে চলে যায়। এ সময় স্থানীয়রা পুলিশকে খবর দেয় এবং গাড়ির পেছনে ধাওয়া করে। পরে দৌলতপুর থানা পুলিশের সহায়তায় চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়। এঘটনায় ওই নারী বাদী হয়ে ঘিওর থানায় যৌন হয়রানীর চেষ্টা মামলা করেছেন বলে জানান ওসি আশরাফুল।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here