মাদকের বিরুদ্ধে ওসিদের আরও কঠোর হওয়ার নির্দেশ

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 54885

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (54885, 'post_views_count', '0')

0

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) থানাগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) মাদকের বিরুদ্ধে আরও কঠোর হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

Advertisement

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে আয়োজিত ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত অফিসারদের এমন নির্দেশ প্রদান করেন তিনি। এছাড়াও বিট পুলিশিং কার্যক্রমকে আরও বেগবান করতেও ওসিদের নির্দেশ দেয়া হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, বিট পুলিশিংয়ের মাধ্যমে তথ্য সংগ্রহ ছাড়াও আমরা অনেক কাজ একসাথে করতে পারি বলেই এই কার্যক্রমকে অধিক গুরুত্ব দিতে হবে। বিট পুলিশিং কার্যক্রমের মধ্য দিয়ে মাদক-গাড়িচুরিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের তথ্য সংগ্রহ করে ব্যবস্থা নিতে হবে। সেই সাথে ভাড়াটিয়াদের তথ্য নির্ধারিত ফরমে সংগ্রহ করে থানায় সংরক্ষণ করতে হবে।

সভায় ডিএমপির অধীন বিভিন্ন ইউনিটকে ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত করেন কমিশনার। ডিএমপির আটটি ক্রাইম বিভাগের মধ্যে প্রথম হয়েছে মিরপুর বিভাগ। ক্রাইম বিভাগের সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে প্রথম হয়েছেন মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার এমএম মঈনুল ইসলাম। অফিসার ইনচার্জদের মধ্যে প্রথম হয়েছেন পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবু বকর সিদ্দিক।

পুলিশ পরিদর্শক তদন্তদের মধ্যে প্রথম হয়েছেন পল্লবী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবু সাঈদ আল মামুন। পুলিশ পরিদর্শক অপারেশনদের মধ্যে প্রথম হয়েছেন মুগদা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আশীষ কুমার দেব। শ্রেষ্ঠ এসআই যৌথভাবে নির্বাচিত হয়েছেন পল্লবী থানার এসআই শরীফুল হাসান শরীফ ও সদরঘাট পুলিশ ফাঁড়ির এসআই পাবেল মিয়া। শ্রেষ্ঠ যৌথভাবে এএসআই নির্বাচিত হয়েছেন মতিঝিল থানার এএসআই হেলাল উদ্দিন ও চকবাজার থানার এএসআই রুহুল আমিন।

নয়টি গোয়েন্দা বিভাগের মধ্যে প্রথম হয়েছে গোয়েন্দা তেজগাঁও বিভাগ। শ্রেষ্ঠ টিমলিডার ডিবি-তেজগাঁওয়ের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মো. মজিব আহম্মেদ পাটওয়ারী। চোরাইগাড়ি উদ্ধারে শ্রেষ্ঠ টিমলিডার ডিবি-গুলশানের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মো. মাহবুবুল আলম।

অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ টিমলিডার ডিবি-গুলশান জোনাল টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. গোলাম সাকলায়েন। মাদকদ্রব্য উদ্ধারে শ্রেষ্ঠ টিমলিডার ডিবি-তেজগাঁওয়ের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মো. মজিব আহম্মেদ পাটওয়ারী। অজ্ঞান ও মলমপার্টি গ্রেফতারে শ্রেষ্ঠ টিমলিডার হয়েছেন ওয়েববেজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার আশরাফউল্লাহ।

আটটি ট্রাফিক বিভাগের মধ্যে প্রথম হয়েছে ট্রাফিক লালবাগ বিভাগ। শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার কোতয়ালী ট্রাফিক জোনের বিমান কুমার দাস। শ্রেষ্ঠ ট্রাফিক ইন্সপেক্টর কোতয়ালী ট্রাফিক জোনের এ কে এম মঞ্জুরুল আলম। শ্রেষ্ঠ সার্জেন্ট (যৌথভাবে) নিউমার্কেট ট্রাফিক জোনের সার্জেন্ট তপু শেখ ও লালবাগ ট্রাফিক জোনের সার্জেন্ট মেহেদুর রহমান।

এছাড়াও ভালো কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার ৬৮ জন কর্মকর্তাকে পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার। সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনার, উপপুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here