মাঠ চষে বেড়াচ্ছেন পটুয়াখালী -৩ আসনের এন পি পি প্রার্থী মো ঃ ছাইফুর রহমান

0
299

তুহিন শরীফ, পটুয়াখালীঃ মাঠ চষে বেড়াচ্ছেন পটুয়াখালী -৩ আসনে ন্যাশনাল পিপলস্ পার্টি এন পি পি মনোনীত ও গনতন্ত্র বিকাশ মঞ্চ সমর্থিত প্রার্থী মো ঃ ছাইফুর রহমান।

Advertisement

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী -৩ (গলাচিপা -দশমিনা) আসনে ন্যাশনাল পিপলস্ পার্টি এন পি পি মনোনীত ও গনতন্ত্র বিকাশ মঞ্চ সমর্থিত প্রার্থী ইসলামিক স্কলার খ্যাত মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ্ব মাওলানা মোঃ সাইফুর রহমান। 

তিনি রবিবার ২৪ ডিসেম্বর সন্ধ্যা রাতে গলাচিপা উপজেলার খায়রুজ্জামা বাজার নির্বাচনী প্রচারণা করেন।

এ সময় তিনি নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে তার আম  মার্কা ভোট চান।

সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, আমি নির্বাচিত হলে  মাদকমুক্ত গলাচিপা উপহার দিব, রাস্তাঘাট উন্নয়ন করবো, বাল্যবিবাহ বন্ধ করবো, আমি আপনাদের কাছে দোয়া চাই এবং আমার আম মার্কায় ভোট চাই ।

তিনি আরো বলেন ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের,৭ তারিখ আম মার্কার ভোট দিয়ে আমকে জয়যুক্ত করুন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here