মাছের ঘের থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

0
855

সাতক্ষীরার তালায় মাছের ঘের থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ সেপ্টেম্বর) সকালে তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের মোড়লপাড়া গ্রামের ঘের থেকে তার লাশ উদ্ধার করা হয়।

Advertisement

স্থাণীয়দের বরাত দিয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, গত এক সপ্তাহ ধরে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক নারী (৪৮) এলাকায় ঘোরা ফেরা করছিলো। সকালে খবর পেয়ে মাছের ঘের থেকে ওই মহিলার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here