মাগো তোমার মতো লইনা কেহ আমায় বুকে টানি

0
589

গানঃ মাগো তোমার মতো লইনা কেহ আমায় বুকে টানি
গীতিকার ও সুরকারঃ সুজন দাদু

Advertisement

মাগো তোমার মতো লইনা কেহ আমায় বুকে টানি
আঁচল দিয়ে মুছে না কেউ মা
আমার চোখের পানি মাগো আমার চোখের পানি
ওরে মা জননী আমার ওরে মা জননী।।

মাগো চইলা গেলা কোন অজানায় আমায় নিলা না
পথে পইড়া কাঁন্দি আমি নাই যে ঠিকানা।।
জীবন আমার কাটবে কি করে মা একটুও ভাবোনি
ওরে মা জননী আমার ওরে মা জননী

মাগো অনাদরে কাটে আমার দুঃখের এ জীবন
ভাগ্য দোষে রইলো বাবা দুরেতে এখন।।
বাবা ও নাই তুমি ও নাই মা দুখি আমি এমনি
ওরে মা জননী আমার ওরে মা জননী

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here