পটুয়াখালীতে অভিযানে ২৭ মন জাটকা ইলিশ ট্রাকসহ আটক ১

0
502

পটুয়াখালী উপকুলীয় প্রতিনিধি॥ পটুয়াখালীর  মহিপুরে ২৭ মন জাটকা ইলিশসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে নয়টার সময় শেখ কামাল সেতুর টোল প্লাজা এলাকায় মহিপুর থানার এস  আই তারেক মাহামুদ ও এস আই বেল্লাল হোসাইনের নেতৃত্বে  অভিযান চালিয়ে এসব জাটকা ইলিশ  ইলিশ জব্দ করা হয়।

Advertisement

রবিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কশিশনার (ভূূমি) জগৎ বন্ধু মন্ডলের উপস্থিতিতে থানা এলাকার বিভিন্ন এতিমখানায় জব্দকৃত জাটকা ইলিশ বিতরন করা হয়।

এ ঘটনায় আটককৃত  ট্রাকের  ড্রাইভারকে প্রধান করে জাটকা সিন্ডিকেটের সাথে জড়িত ১০ জনের নামে মহিপুর থানায় জাটকা ইলিশ সংরক্ষণ ও সুরক্ষা আইনে মামলা দায়ের করেন উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা।

মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়েছে। পুলিশের জাটকা বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here