মশা মারতে ওষুধ ক্রয়ের অর্থ কাদের পকেটে গেছে

0
616

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দেওয়ার পরও এখন পর্যন্ত কেন যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে আটক করা হয়নি- এ বিষয়ে প্রশ্ন তুলেছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ও সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

Advertisement

তিনি আরও প্রশ্ন করেন, মশা মারতে সিটি করপোরেশনের এই ব্যর্থতা কেন? মশা মারতে ওষুধ ক্রয়ের অর্থ কাদের পকেটে গেছে? কে বা কারা প্রকল্পের ২০ ভাগ অর্থ আগেই পকেটস্থ করে? কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।

শনিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সভায় ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এসব প্রশ্ন তুলেন।

তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দেওয়ার পরও কেন এখন পর্যন্ত সম্রাটকে আটক করা হয়নি? কেন এ নিয়ে ধুম্রজাল সৃষ্টি করা হচ্ছে? তাকে বাঁচানোর জন্য কারা ষড়যন্ত্র করছে, পায়তারা করছে। এগুলো আমাদের দেখতে হবে।’

শেখ ফজলে নূর তাপস বলেন, বেসিক ব্যাংক ডুবিয়েছেন আবদুল হাই বাচ্চু। আজ পর্যন্ত দুর্নীতি দমন কমিশন (দুদক) কেন তার বিরুদ্ধে মামলা করেনি।

তিনি বলেন, সিটি করপোরেশনের এই ব্যর্থতা কেন? মশা মারার অর্থ কাদের পকেটে গেছে, কাদের পকেটে যায়? কে বা কারা এই প্রকল্প থেকে ২০ ভাগ টাকা আগেই পকেটস্থ করে? তাদের বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে হবে। প্রকল্পে বালিশের দাম চড়া করা হয়, পরে সেই প্রকল্প ভাগাভাগি করা হয়। এর পেছনে বা নেপথ্যে কারা এই ষড়যন্ত্রকারী?’

সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে ফজলে নুর তাপস জানান, আওয়ামী লীগ সভাপতি ১৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি দিয়েছিলেন। সংগঠনের যাত্রা শুরুর প্রাক্কালে গঠনতন্ত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়। আজ গঠনতন্ত্রের খসড়া কমিটির সকলের কাছে পৌঁছানো হয়েছে। ইতোমধ্যে দেশের সব বার-এ সদস্য সংগ্রহে কাজ করেছে সংগঠন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here