মরদেহের পাশেই ঘুমালো স্বামী

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 32452

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (32452, 'post_views_count', '0')

0

ভারতের মহারাষ্ট্রে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে তার পাশেই সারা রাত ঘুমিয়ে কাটাল বিনোদ ধানসিং পাওয়ার নামের এক ব্যক্তি। সকালে উঠে পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করল সে।

Advertisement

 

থানায় গিয়ে নিজের অপরাধের কথা স্বীকারও করেছে। পেশায় নার্স প্রিয়াঙ্কার সঙ্গে বিনোদের বিয়ে হয়েছিল ন’মাস আগে। কুয়ো তৈরির কমিশন এজেন্ট হিসাবে কাজ করত বিনোদ। প্রিয়াঙ্কার আত্মীয়দের দাবি, বিয়ের পর থেকেই স্ত্রীর সঙ্গে টাকাপয়সা নিয়ে ঝামেলা হত। অভিযোগ, প্রিয়াঙ্কার মা-বাবার কাছে মোটা অঙ্কের পণের দাবি করেছিল বিনোদ। তা নিয়ে তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকত। পুলিশ জানিয়েছে, গত শুক্রবার সকালে বিনোদ থানায় এসে জানায়, নিজের স্ত্রীকে খুন করেছে। বিনোদের স্বীকারোক্তির পর তার বিরুদ্ধে স্ত্রীকে খুনের মামলা করেছে পুলিশ। বিনোদ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে স্ত্রী প্রিয়াঙ্কা রাঠৌরের সঙ্গে তুমুল ঝগড়া হয় তার। কথা কাটাকাটির মধ্যেই শ্বাসরোধ করে স্ত্রীকে খুন করে সে। এর পর স্ত্রীর দেহের পাশেই ঘুমিয়ে পড়ে। সকাল হতেই পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here