ভোলায় ৯কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক-১

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 7035

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (7035, 'post_views_count', '0')

0

ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাট এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ৯কেজি গাজাঁসহ পারভেজ (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকৈ আটক করেছে ইলিশা ফাড়িঁর পুলিশ।
বৃহস্পতিবার, দুপুর ২টার দিকে, ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্র’র ইনচার্জ শহিদুল ইসলামসহ একটি পুলিশের টিম গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে তল্লাসী চালিয়ে ৯কেজি গাজাঁ  মাদক ব্যবসায়ী পারভেজ এর কাছ থেকে উদ্ধার করে।
পারভেজ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম এলাকার ছেলে বলে জানাযায়।
পরে বিকাল ৩টার দিকে, ভোলা জেলা পুলিশ সুপার কার্যালয় এনে জিজ্ঞেসাবাদ শেষে জেলা পুলিশ সুপার মোকতার হোসেন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এতথ্য জানান।
এসময় জেলা পুলিশ সুপার মোকতার হোসেন বলেন, মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস দমনে কঠোর অবস্থানে রয়েছে ভোলার পুলিশ। আমি ভোলা জেলা থাকবে মাদক মুক্ত জেলা।যারা মাদক ব্যবসায়ীদের তথ্য দিয়ে পুলিশকে সাহায্য করবে তাদের নাম ঠিকানা গোপণ রাখা হবে। জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
পরে সংবাদ সম্মেলন শেষে, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে জেল হাজতে পাঠিয়ে দেয়।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here